দোয়ারায় স্লিপ স্টেক হেল্ডারদের ২ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারায় ২ দিনব্যাপী স্লিপ স্টেক হেল্ডারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোট ৯৩ টি বিদ্যালয়ের স্লিপ কমিটির ৫ জন করে সদস্য প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণের মুল উদ্যেশ্য ছিল বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের সক্ষমতা তৈরী করা।
দোয়ারাবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. আবু রায়হানের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠিত হয়।  
এসময় উপস্থিত  ছিলেন পশ্চিম মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সির সদস্য আব্দুল আওয়াল দলিক, মো. আব্দুর রশিদ, হরিপদ নহগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোয়েব রানা, কান্দাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, কুমারনী কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অব্ধলী রানী দাস, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জিয়া উদ্দিন, কান্দাগাঁও (আছির নগর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, এস এম ই সদস্য কামরুল ইসলাম, রজব আলী, আব্দুল জব্বার প্রমুখ।