দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারায় হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক’র সভাপতিত্বে ও প্রফেসর চিত্তরঞ্জন তালুকদার’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ম আহব্বায়ক অ্যাড. কমরেড আফিজ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন, সুরমা ইউ.পি’র সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, রাবার ড্যাম পানি ব্যাবস্থাপনা কমিটির সভাপতি আনফর আলী, রহমত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক লাল দে, ডা.গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, সোনাধন দে, বিমল দাস, সিরাজুল ইসলাম, ইউ.পি সদস্য মস্তফা মিয়া, তাজির উদ্দিন, এরশাদুর রহমান, আব্দুল হাই বিলাত, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ফরহাদ আলম, গুণমনি দে, অ্যাড. তনয় চক্রবর্তী, গোল আহমদ, আলমাছ আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আহবায়ক আব্দুল খালেক, যুগ্ম-আহবায়ক শাহজাহান মাস্টার, মো. ফখর উদ্দিন, আব্দুল ওয়াহিদ, সফর আলী, আনফর আলী, রহমত আলী, মো. বজলুর রহমান, যুগ্ম সচিব, বরুন চন্দ্র দাস, তাজির উদ্দিন, এরশাদুর রহমান, মোস্তফা মিয়া, সদস্য গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, সোনাধন দে, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সিরাজ মিয়া, নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবুল কালাম, মাসুক মিয়া, ফরহাদ আলম, আব্দুল হাই বিলাত, বিমল দাস, মোশারফ হোসেন, সামসুদ্দিন আহমদ প্রমুখ।
- স্মৃতিচারণ- ঢাকায় ১ মার্চ থেকে ৭ মার্চ ১৯৭১
- ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি-সারাদেশে আজ আনন্দ শোভাযাত্রা


