দোয়ারায় হাত-পা বেঁধে মারপিটের অভিযোগ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার রাব্বি আহমদ (২২) কে বাংলাবাজার এলাকায় হাত পা বেধে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা কলোনী গ্রাামের আব্দুল আলীর পুত্র রাব্বি আহমদ (২২) নামের এক যুবককে হাত পা বেঁধে মারপিট করেছে কালোবাজারীরা।
যানা যায়,         
 মঙ্গলবার সকালে রাব্বি তার বোনের বাড়ি কুশিউড়া গ্রামে যাবার সময় মৌলারপাড় গ্রামের পাশে পৌঁছা মাত্র কলাউড়া গ্রামের আবুল কালাম, রেজু মিয়া সহ ৫জন রাব্বিকে হাত পা বেঁধে নিয়ে যায়। কালামের কবল থেকে রাব্বিকে উদ্ধার করেন ইউপি সদস্য ধন মিয়া সহ এলাকার লোকজন।
হাসপাতালে চিকিৎসাধীন রাব্বি বলেন, কুশিউড়া তার বোনের বাড়িতে যাবার পথে তাকে আটক করে নিয়ে যায় ভারতীয় গরু ব্যবসায়ী কালাম সহ কয়েকজন। পরে তারা হাত পা বেধে বেধরক মারপিট করে।’
রাব্বির পিতা আব্দুল আলী বলেন, আমার ছেলেকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে কলাউড়া ও কিরনপাড়া গ্রামের ৫জন মিলে বেধড়ক মারপিট করেছে। খবর পেয়ে আমি আমাদের গ্রামের মেম্বারকে নিয়ে তাদের হাত থেকে সাদা কাগজে টিপ সই দিয়ে ছাড়িয়ে আনি।
দোয়ারা থানার ওসি এনামুল হক বলেন, রাব্বির পিতার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।