দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্রী শ্রী মদন মোহন জিউর মন্দিরে গুরুদাস দে এর সভাপতিতে অনুষ্ঠিত সভায়¡ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব তপন সরকার তপু। রিংকু কুমার দেব এর পরিচালনায় সম্মেলনে উদ্বোধন করেন জেলা কমিটির উপদেষ্টা দেবব্রত দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি দীপক চন্দ্র ঘোষ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক এড. বিশ্বজিৎ চক্রবর্তী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আইনজীবী ঐক্য পরিদের আহবায়ক এড. প্রনব কান্তি দাস, জেলা সাংগঠনিক সম্পাদক এড. গৌরাংগপদ দাস, জেলা কমিটির সদস্য কাজল দে, শীলা বসু, এড. রাধাকান্ত সূত্রধর, দোয়ারাবাজার উপজেলা কমিটির সভাপতি সোনাধন দে, সহ সভাপতি গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল সিকদার, বীর মুক্তিযোদ্ধা প্রীতিশ চক্রবর্তী, ইতালী প্রবাসী মলয় দে প্রমুখ।


