আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজারে একরাতে চুরি হওয়া ৭ টি গরুর মধ্যে ৪ টি গরু ছাতক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় দুই চোরকে আটক করা হয়। গত সোমবার দিবাগত রাতে দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রাম থেকে ৩ টি গরু ও একই উপজেলার দোহালীয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের ৪ টি গরু চুরি হয়। ঐ রাতেই এলাকাবাসী ধাওয়া করে চুরি হওয়া গরু বহনকারী ট্রাক ও ড্রাইভার কে আটক করে। আটককৃত চোর ছাতক সদর ইউনিয়নের কাজীহাটা (কাঞ্জিহাতা) গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র আল আমিন (২৮) কে দোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে দোহালীয়া এলাকার জনতা। একই ঘটনার সাথে জড়িত বুধবার রাতে ছাতক এলাকা থেকে চুরি হওয়া ৭ টি গরুর মধ্যে ৪ টি গরুসহ দুই চোরকে আটক করে পুলিশে দিয়েছে ছাতকের জনতা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর গ্রামে এঘটনাটি ঘটে।
চারটি গরুসহ আটককৃতরা হলেন ছাতক পৌরসভার বাশখালা গ্রামের আরব আলীর পুত্র আব্দুস সালাম (৩০) ও কালারুকা ইউনিয়নের গরিপুর গ্রামের আকবর আলীর পুত্র দিলোয়ার হোসেন (২৮)।
এলাকাবাসী জানান, গত বুধবার সন্ধ্যারপর গরুগুলো সুরমানদী পারাপার করতে না পারায় কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের বাড়িতে চোরেরা তাদের নিজেদের গরু দাবি করে ঐ বাড়িতে রেখে যায়। এর কিছু সময় পর রাত ১০ ঘটিকায় আরোও তিনজন সঙ্গী সহ গরু নিতে আসে চোর চক্র। আব্দুল আওয়াল ও এলাকার লোকজন জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। এসময় দুই জনকে আটক করেন এলাকাবাসী অপর একজন দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে দুইজনকে আটক করে ছাতক থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ছাতক থানার এস আই দেবাশিষ তাদের উদ্ধার করে থানায় নিয়া আসেন। তাদের জিজ্ঞাসাবাদ করার পর দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ইসলামপুর (উলোরা) গ্রামের গরুর প্রকৃত মালিকের সাথে যোগাযোগ করে জানতে পারেন গরুগুলো দোয়ারাবাজার এলাকার। পরে ছাতক থানার পুলিশ দোয়ারাবাজার থানা পুলিশের কাছে আটককৃত দুই চোর ও গরু হস্তান্তর করেন।
এদিকে গত সোমবার দিবাগত গভীর রাতে চুরিকরে দোহালীয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদের উচু বারান্দায় ট্রাকে গরুগুলো তোলে নিয়ে যাবার সময় এলাকাবাসী দাওয়াকরেন, বেপরুয়া ট্রাক ড্রাইভারকে আন্দরীগাঁও গ্রামের পাশে রাস্তায় বেরীকেট দিয়ে আটকানোর চেষ্টা করে ব্যার্থ হন এলাকার লোকজন। ড্রাইভার দ্রুত গতীতে ছাতকের আসনাবাজ এলাকায় গরুগুলো নামিয়ে পেপারমিল সড়কের পাশে গাড়ি ধৌত করার সময় পেচনে তারা করা দোহালীয়া এলাকার লোকজন ড্রাইভার ও ট্রাকটি আটক করে দোহালীয়া এলাকায় নিয়া আসেন। পরে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে ট্রাক ও ড্রাইভারকে তোলেদেন এলাকাবাসী। এঘটনায় দোহালীয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাসুক ডাক্তারের পুুত্র আতাউর রহমান বাদীহয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেছেন।
বুধবার সকালে ট্রাকড্রাইভারকে আদালতে হাজির করে দোয়াারাবাজার থানার এসআই আরিফ রব্বানী মামলার তদন্তকারী অফিসার আদালতের কাছে রিমান্ডের আবেদন করেন। আদালত দুইদিনে রিমান্ড মঞ্জুর করেেন।
এব্যপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো.আবুল হাসেম বলেন, এপর্যন্ত চারটি গরু উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়েছে। বাকি গরুগুলো উদ্ধারের ও পলাতক আসামীদের আটক করার চেষ্টা চলছে।


