দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি ফার্মেসি কে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু কুমার সিংহ।
এসময় সাথে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ, জেলা ড্রাগ সুপার মো.সিরাজ উদ্দিন, এ এস আই আবু নাঈম, ভূমি অফিসের কানোঙ্গ পিয়ার আহমদ, নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস সহকারী কর্ন দাস, ভূূমি অফিসের অফিস সহকারী সহিদুল ইসলাম, ড্রাগ সুপার কার্যালয়ের অফিস সহকারী মো. ফাাহিম মিয়া প্রমুখ।


