দোয়ারা-ছাতকের মাঝামাঝি এলাকায় স্থাপনের দাবি ইদ্রিছ আলী বীরপ্রতীকের

স্টাফ রিপোর্টার
ছাতক সিমেন্ট ফ্যাক্টরী সংলগ্ন ভোলাগঞ্জ সড়কের পাশে দোয়ারাবাজার ও ছাতকের বিস্তির্ণ জমিতে সৌদি আল রাজি গ্রুপ ও বিসিআইসি’র উদ্যোগে প্রস্তাবিত সিমেন্ট ফ্যাক্টরী এবং বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত ও সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায়      
 শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, শিল্প সচিব মো. মোশারফ হোসেন ভুইয়াকে অভিনন্দন এবং সৌদি আল রাজি গ্রুপকে স্বাগত জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক।
একই সঙ্গে ছাতক সিমেন্ট ফ্যাক্টরীর নিকটে ভোলাগঞ্জ সড়কের পাশে দোয়ারাবাজার ও ছাতকের বিস্তির্ণ জমিতে সৌদি আল রাজি গ্রুপকে সিমেন্ট ফ্যাক্টরী স্থাপনের দাবী জানিয়েছেন দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক।