দোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত থাকেন চিকিৎসক

আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলা একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তাদের অনুপস্থিতির কারণে স্থাস্থ্য সেবা ভেঙ্গে পড়েছে। উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তাকে ইতিমধ্যে অনুপস্থিতির কারণে জেলা সিভিল সার্জন ৪ বার শোকজ করা হয়েছে বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে।
সোমবার দুপুর ১ টায় সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে দেখা যায়, কোন ডাক্তার নিদিষ্ট চেম্বারে নেই।     
সরকারি মোবাইল নাম্বার-০১৭৩০-৩২৪৭৪ তে যোগাযোগ করা হলে মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়ার পর উনার ব্যক্তিগত মোবাইল নাম্বার ০১৭১২০৮৪০৭৯ তে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনারা যা পারেন পত্রিকায় লিখেন আমার কিছু যায় আসে না।
চৌমুনা গ্রামের জনৈক ব্যক্তি জানান, সশরীরে এসেও ডাক্তার পাইনা। নিউমোনিয়ায় রোগে আক্রান্ত আমার ছেলে মাহমুদ (৪)কে নিয়ে গত ২দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। সব ঔষধ বাইরে তাকি কিনা লাগে, হাসপাতালে কোন ঔয়ধ পাইনা। অনুরূপ হাসপাতালে ভর্তি সাহেনা বেগম(৩) ’র মাও একই কথা বলেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আশুতোষ দাস বলেন, অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।