দ্বিতীয় মেয়াদে টাওয়ার হ্যামলেটসে’র স্পীকার নির্বাচিত হলেন জগন্নাথপুরের আহবাব হোসেন

লন্ডন প্রতিনিধি
ইস্ট লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দ্বিতীয়বারের মতো স্পীকার নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভুত কাউন্সিলার আহবাব হোসেন।
গত ১৯ মে বুধবার কাউন্সিলের ফুল মিটিংয়ে তাঁকে দ্বিতীয়বারের মতো স্পীকারের দায়িত্ব দেয়া হয়। এর আগে তিনি ২০১৯ সালে ডেপুটি স্পীকারের দায়িত্ব পালন করেন।
অন্যদিকে আবারও দ্বিতীয় বারের মত ডেপুটি স্পীকার নির্বাচিত হয়েছেন আরেক ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলার জেনেট রহমান। প্রথমবারের মত ব্রার্ডি আট সেন্টারে কাউন্সিলের ফুল মিটিং অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় মেয়াদ স্পীকার নির্বাচিত হয়ে কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাউন্সিরার আহবাব হোসেন।
স্পীকার ও ডেপুটি স্পীকারকে ধন্যবাদ জানিয়েছেন মেয়র জন বিগস।
উল্লেখ্য, কাউন্সিলার আহবাব হোসেন ও জেনেট রহমানের বাড়ী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়।