স্টাফ রিপোর্টার
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্টের দিকে যেতে চাইলে খামারখাল পয়েন্টে পুলিশ বাধা দেয়। পরে সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেনের সুজনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন মনির।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি রেজাউল করিম, মানবাধিকার বিষয়ক সম্পাদক রাকাব উদ্দিন, সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল আহাদ জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইকবাল হোসেন, সুহেল মিয়া, শাহজাহান মিয়া, গোলাম কিবরিয়া, হারুনুর রশিদ, লিয়াকত আলী, সহ সাধারণ সম্পাদক বশির আহমদ, তানভীর আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ইমন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সসাধারণ সম্পাদক মহিউদ্দিন মনির বলেন, সরকারের লোকেরা বলছে বাংলাদেশে নাকি আয় বেড়েছে। দেশে যদি আয় বেড়ে তাকে তাহলে এক কেজি চালের জন্য গৃহবধূরা ট্রাকের পেছনে দৌঁড়াতে হত না। তিনি বলেন, দ্রুত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে হবে।
- ধর্মপাশায় শিক্ষক ও কবি শহীদ উল্লাহ আকন্দ স্মরণে শোকসভা
- গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন শক্তিশালীকরণ শীর্ষক সমাবেশ


