স্টাফ রিপোর্টার
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে প্রতীকী অনশন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। বুধবার সকাল ১০টা থেকে অনশন চলে বিকেল ৩ টা পর্যন্ত।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতীকী অনশনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি নাদীর আহমদ, আতম মিসবাহ, অ্যাড. মাসুক আলম, অ্যাড. শেরেনুর আলী, সেলিম উদ্দিন আহমদ, আবুল মনসুর মোহাম্মদ শওকত, যুগ্ম সম্পাদক নূর হোসেন, নাসিম উদ্দিন লালা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, ধর্ম বিষয়ক সম্পাদক অশোক তালুকদার, কৃষকদলের আহবায়ক মো. আনিসুল হক, সদস্য সচিব মো. আব্দুল ওয়াদুদ, যুগ্মআহবায়ক সিরাজুল ইসলাম পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ কয়েছ, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, সহ সভাপতি সুহেল মিয়া, যুগ্ম সম্পাদক আবুল কাশেম দুলু, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান সৌরভ, যুবদল নেতা শাহ ফরহাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া ও যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ প্রমুখ।
- স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার
- যুবলীগ নেতাসহ ৫ জনকে জেল হাজতে পাঠালেন আদালত


