দ্রুত ফসল রক্ষা বাঁধের কাজ শুরুর দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
কৃষকদের নিয়ে গণশুনানীর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনসহ দ্রুত ফসল রক্ষা বাঁধের কাজ শুরু’র দাবীতে শহরে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন। সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন হয়। হাওর বাঁচাও আন্দোলনের
সহসভাপতি আবু সুফিয়ান’এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ‘র সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সহসভাপতি সুখেন্দু সেন, সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য্য, সিনিয়র সদস্য ইয়াকুব বখত বহলুল, অধ্যক্ষ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, সদর উপজেলা কমিটির সদস্য সচিব শহীদনূর আহমেদ, মোল্লাপাড়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আল আমীন, সদস্য আফরোজ রায়হান, গৌরারং ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক জুয়েল মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওরে বাঁধ নির্মাণ কাজ শুরুর নির্ধারিত সময় পার হলেও এখনো কোনো হাওরেই দৃশ্যমান বাঁধের কাজ হয় নি। এমনকি শেষ হয়নি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজও। মানববন্ধনে অবিলম্বে গণশুণানীর মাধ্যমে প্রকল্প কমিটি গঠন করে বাঁধের কাজ শুরু’র দাবী করা হয়।
ছাতক
ছাতকে হাওর বাচাঁও আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের শহীদ মিনার চত্ত্বরে উপজেলা শাখার আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আছদ্দর, আব্দুল হেকিম, বঙ্গবন্দু ফাউন্ডেশন উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আজমুল আলী, একতা বালু উত্তোলন সমবায় সমিতির সভাপতি আব্দুস সাত্তার, ব্যবসায়ী হাজী বদরুল হোসেন, ইজাজুল হক রনি, হাওর বাচাঁও আন্দোলন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ফরিদ আহমদ, সুফিয়ান খা, জমির উদ্দিন, সদস্য সুজন তালুকদার, ব্যবসায়ী জুয়েল মিয়া, বাসিত আলম, আলী আহমদ, শিক্ষক খালেদ আহমদ, শিক্ষার্থী সালমান আমিন ও আলম মেহেদী হাসান চৌধুরী আলভী প্রমুখ।
সভায় বক্তারা জরুরী ভিত্তিতে গণশুনানীর মাধ্যমে পিআইসি গঠন, প্রয়োজনীয় বাঁধের তালিকা তৈরি করা ও হাওর রক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার আহবান জানান।