সুনামগঞ্জের হাওর এলাকার বোরো ফসল নিয়ে কৃষকসহ সর্বস্তরের মানুষ উদ্বিগ্ন। হাওরের ফসল রক্ষার বাধ নির্মাণে ধীর গতি এবং কোথাও কোথাও অনিয়ম দুর্নীতির কারণে হাওরের বোরো ফসল হুমকীর মুখে পড়েছে। বাঁধ নির্মাণের নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও এখনো অনেক বাঁধে কাজই শুরু হয়নি। তাই হাওরের
ফসল রক্ষায় বাঁধ নির্মাণে সকল অনিয়ম দুর্নীতি বন্ধ এবং দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের আলফাত স্কয়ারে টিআইবি’র সচেতন নাগরিক কমিটি, সুনামগঞ্জের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। হাওরের ফসল রক্ষার দাবির এই মানববন্ধনে সকলকে উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) সুনামগঞ্জ এবং টিআইবি।
(প্রেস বিজ্ঞপ্তি)


