দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া ১ কোটি ৭২ লক্ষ ৭৫ হাজার ৩৯১ টাকার বাজেট ঘোষণা করেন।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে, ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি)’র সহযোগিতায়, জয়কলস ইউনিয়ন পরিষদের আয়োজনে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়ার সভাপতিত্বে, ইউপি সচিব আব্দুর রকিব’র পরিচালনায় উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, অর্থ স¤পাদক সোহেল তালুকদার, ইউপি সদস্য আশরাফ আলী, মছকু মিয়া, আনোয়ার হোসেন, আব্দুল বাতিন, সুজন দাস, সুনু দেব, পুষ্প বেগম, হোসনারা বেগম, সমাজসেবী আবুল হোসেন, মাফিকুল ইসলাম, আব্দুল খালেক, নুরুল হক, মহিম উদ্দিন মহিম সহ প্রমুখ।


