দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মো. ফরিদ মিয়াকে সভাপতি ও মো. গোলাম নুরকে সাধারণ সম্পাদক এবং মো. সুহেল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কমিটি গঠন করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক মো. আতাউর রহমান জানান, পর্যায়ক্রমে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কমিটি গঠন করা হবে।’
- জগন্নাথপুরে বিভাসের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা
- বিদ্যালয়ের মাঠে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


