দ. সুনামগঞ্জের হামলায় আহত দুই

দ. সুনামগঞ্জ অফিস  
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে ভাই-বোন আহত হয়েছেন। তাদেরকে আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার দুপুরে উজানীগাঁও গ্রামের মাফিকুল ইসলামের ছোট মেয়ে তন্নি বেগম (৩) এর সাথে খেলা নিয়ে প্রতিবেশী বাছির আলীর ছেলে বিলাল মিয়া (৯)র সাথে ঝগড়া বাধে। এই ঝগড়কে কেন্দ্র করে তামান্না (৯) ও তানিয়া (৭) প্রতিবেশী বাছির আলীর স্ত্রী ফুলেছা বেগমের কাছে বিচারপ্রার্থী হয়। এতে বাছির
 আলীর স্ত্রী ফুলেছা বেগম, আবুল লেইছ, মারুফা, বিলাল ক্ষিপ্ত হয়ে তামান্না ও তানিয়াকে মারপিট করে গুরতর আহত করে। তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানা উপ পুলিশ পরিদর্শক মো. ওয়াসিম আল বারী জানান,‘এ বিষয়ে কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’