দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের পূর্বহাটি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে পরিবার প্রতি নগদ ৯ হাজার টাকা ও ৩ বান করে ঢেউটিন বিতরণ করা হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজেন ত্রাণ ও দুযোর্গ মন্ত্রালয়ের আর্থিক সহায়তায় এই সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকতার্ (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বকুল মিয়া, সাজিদুর রহমান, আফজাল মিয়া প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ জুন বৃহস্পতিবার রাত ১০ ঘটিকার সময় উপজেলার টাইলা গ্রামে পূর্বহাটিতে বকুল মিয়ার বসত ঘরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আশপাশের ৯টি পরিবারের বসত বাড়ী অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়।


