দ. সুনামগঞ্জে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

দ. সুনামগঞ্জ অফিস
আগামী ১২ই জুন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে নাগরিক গণসংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় উপজেলা সদরের শান্তিগঞ্জ বাজারস্থ মাহবুবা কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক আতাউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার স¤পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জয়কলস ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাসুদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়রাম্যান শফিকুল ইসলাম, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নুরল হক, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আক্তার হোসেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মনির উদ্দিন।