দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওময়াী লীগের সহ-সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার তালুকদার, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ সভাপতি মো. নুর হোসেন, সহ সভাপতি জুবেল আহমদ, রাজা মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুগ্ম- সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম, লিয়াকত মিয়া, যুবলীগ নেতা খালিদুর রহমান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ও ইউপি সদস্য মো. রুশন আলী, স্বেচ্ছাসেবক লীগের নেতা নুর হোসেন, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ।

