দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ষ্ট্রাষ্ট উজানীগাঁও শাখার উদ্যোগে রবিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে উজানীগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে পুরস্কার ও বিদায়ী অনুষ্ঠান।
প্রশিক্ষণ কেন্দ্র দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ষ্ট্রাষ্ট উজানীগাঁও শাখার সভাপতি মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান ক্বারী আলী মো. ইউসুফের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস মাও. তৈয়বুর রহমান চৌধুরী, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ডা. নজরুল ইসলাম, সহকারি শিক্ষক আলা উদ্দিন, প্রশিক্ষণ কেন্দ্রের নাযিম (সেক্রেটারী) ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, কেন্দ্রের সহ সভাপতি সৈয়দ আহমদ ।

