দ. সুনামগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা  নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ত্যৈয়বুর রহমান চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক এম এম ইলিয়াছ আলী, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মনির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. নুর আলম সহ প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো.ইবাদত হোসেনকে দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।