দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার উলামা পরিষদের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় উপজেলার নোয়াখালী বাজারের মদনপুর-দিরাই সড়কে ঘণ্টাব্যাপি মানববন্ধনে শায়খুল হাদিন মাও. মকাদ্দাস আলীর সভাপতিত্বে, নোয়াখালী বাজার জামে-মসজিদের ইমাম হাফিজ মাও. নজমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, পশ্চিম বীরগাও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মুহাদ্দিস মাও. তাহির আহমদ জামলাবাদী, মাও. আলী নুর, মাও. আইয়ুব আলী,
ক্বারী আজির উদ্দিন, আব্দুল মান্নান, মাও. আব্দুল মোনায়েম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, মাও. শহীদুল ইসলাম, ক্বারী লুৎফুর রহমান, হাফিজ মাও. জিল্লুল হক, মাও. ফখরুল ইসলাম, মাও. মুফতি আখলাকুল আম্বিয়া, হাফিজ সালমান সহ প্রমুখ।


