দ.সুনামগঞ্জে এমএ মান্নান কে সংবর্ধনা

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান কে সংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের জনসাধারণ। শনিবার দুপুর ১টায় উপজেলার দামোদরতপী পয়েন্ট, ডাবর পয়েন্ট, পাগলা বাজার, শান্তিগঞ্জ বাজার, দিরাই সড়কের মোড়ে সংবর্ধনা প্রদান করা হয়।
সকাল থেকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজারের দু’পাশে হাজার হাজার জনতা এমএ মান্নানকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে ছিলেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হেকিম, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আবুল কালাম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক, পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মির্জা, দক্ষিণ সুনামগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়ন পূঞ্জের সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক নিকুঞ্জ সূত্রধরসহ জালালী বাউল সংগঠনের নেতৃবৃন্দ।
পাগলা বাজার ব্যবসায়ী সমিতি
দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন মির্জার নেতৃত্বে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান পাগলা বাজার ব্যবসায়ী সমিতি। এসময় উপস্থিত ছিলেন পাগলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গঙ্গেস রায় প্রসাদ, হরিপদ দে, নূর মিয়া, মো. শাহ আলম, গোপাল দাস, প্রহল্লাদ দেবনাথ, শাহ আলম, শাফিউল আলম সুসাদ, সায়েখ মিয়া, ফারুক আহমদ ও নাছির মিয়া প্রমুখ।
নির্মাণ শ্রমিক ইউনিয়ন পূঞ্জ
এদিকে পাগলা বাজার বাসস্ট্যান্ডে পু®পমাল্য পড়িয়ে মন্ত্রী এমএ মান্নানকে সংবর্ধিত করেন দক্ষিণ সুনামগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়ন পূঞ্জ। সংগঠনটির সভাপতি মো. রহমত আলীর নেতৃত্বে এসময় সংগঠনের সহ সভাপতি কাহের মিয়া, সাধারণ স¤পাদক নিকুঞ্জ সূত্রধর, সহ সাধারণ স¤পাদক অলি আহমেদ বিজয়, সাংগঠনিক স¤পাদক আব্দুল মানিক, সহ-সাংগঠনিক স¤পাদক শাহ জাহান মিয়া, অর্থ স¤পাদক রাজা মিয়া, দপ্তর স¤পাদক আব্দুল জলিল, প্রচার স¤পাদক নিপেন্দ্র সূত্রধর, নির্বাহী সদস্য আহমদ আলী ও নিশি সূত্রধর উপস্থিত ছিলেন।