দ. সুনামগঞ্জ অফিস
জাতীয় পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে কমিউনিটি সেনসেটাইজেশন মিটিং সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১১ টায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম ইউনিট এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম ইউনিট এর জেলা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের পরিচালনায় পরিবার পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন দিকনিদের্শনামূলক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা রনেন্দ্র চক্রবর্তী।
উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী জমিরুল ইসলাম মমতাজ, মহি উদ্দিন মহিম, সোহেল তালুকদার, মো. নুরুল হক, আবু সঈদ, সমাজসেবক মতিউর রহমান, শিক্ষক মাাহমুদুল হাসান, ব্যবসায়ী লুকমান মিয়া, এমএমবি ফয়েজ, আ. রশীদ, অঞ্জন কুমার দাশ, ইউসুফ আলী প্রমুখ।


