দ. সুনামগঞ্জ অফিস
‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ সুনামগঞ্জে সাংগঠনিক সফর করেছেন জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ। এ উপলক্ষে শুক্রবার বিকালে দক্ষিণ সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নতুন বাস ভবনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ফয়জুর রহমানের সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাড. আসাদ উল্লাহ সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ
সভাপতি তহুর আলী, সাধারণ স¤পাদক আতাউর রহমান, জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, জুনেদ আহমদ, গৌতম বণিক, বিন্দু তালুকদার ও ফজলুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, জেলা কৃষক লীগের সদস্য মেহেদী হাসান চৌধুরী রাসেল, রিংকু চৌধুরী, ওয়াহিদ খসরু, তারেক মিয়া, সাব্বির আহমদ, জাহাঙ্গীর আলম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, কৃষক লীগ নেতা শাবাজ মিয়া, জয়ন্ত তালুকদার পুল্টন, উপজেলা তরিকত ফেডারেশনের সভাপতি আব্দুল গনি ভান্ডারী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদ, ছাত্রলীগ নেতা শাফি উদ্দিন ফাহিম সহ প্রমূখ।


