দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ মো. আব্দুল আজিদ (৪০) নামে এক ডাকাতি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। জানা যায়, শনিবার ভোর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মো. আব্দুল আজিদকে ঘোড়াডুম্বুর এলাকা থেকে গ্রেফতার করে। সে সুনামগঞ্জ সদর থানার জিআর ২৮৮/০৩ এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী ছিল। এ ছাড়াও সে জিআর ২৭/১৪ইং এর ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় তার বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা রয়েছে। সে এই মামলারও পলাতক আসামী। দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন পালিয়ে থাকা ডাকাতি মামলার আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
- এডিবির প্রতিবেদন- চালের উৎপাদন কমার ঝুঁকিতে বাংলাদেশ
- অবকাঠামোয় ব্যয় কমাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়- প্রভাব পড়বে মানসম্পন্ন শিক্ষায়


