দ. সুনামগঞ্জে তৌহিদী জনতার মানববন্ধন

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
মিয়ানমারে মুসলমানদের বর্বরোচিত ভাবে হত্যার প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জে বৃহত্তর ডুংরিয়া তৌহিদী জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টায় ডুংরিয়া বাজার জামে মসজিদের ইমাম মাও. ফারুক আহমদের সভাপতিত্বে ও মাও. হোছাইন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাও. আব্দুল ওয়াদুদ হোসাইনী।
এছাড়াও বক্তব্য রাখেন, ডুংরিয়া বড় মসজিদের       
ইমাম মাও. সিরাজুল ইসলাম, বৃহত্তর ডুংরিয়া তৌহিদী জনতার আহবায়ক দেলোয়ার হোসেন জিয়াউর, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম শিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও ডুংরিয়া উচ্চ বিদ্যালয়েল ধর্মীয় শিক্ষক মাও. নিজাম উদ্দিন, ডুংরিয়া মহিলা মাদরাসার মুহতামিম মাও. খলিল আহমদ, মাও. মুজিবুর রহমান, মাও. আব্দুর রহিম, ডুংরিয়া বাজার কমিটির সভাপতি হাজী আব্দুল কদ্দুছ, হাজী আবুল বশর, হাজী আব্দুল কাইয়ূম, মাষ্টার জমিলুল হক, মাও. আবুল কালাম আজাদ, মাও. জয়নাল আবেদীন, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনায়েম, সহকারি শিক্ষক আব্দুন নুর, মাও. আব্দুল আজিজ, মুফতি শামছুল ইসলাম, মাও. আবুল কাসেম, মাও. আব্দুল মুক্তাদির, মাও. শফিকুল ইসলাম, ব্যবসায়ী আমির আলী, আশরাফ আলী, ছাত্রলীগ নেতা হাছন আহমদ প্রমুখ।