দ. সুনামগঞ্জে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন

দ.সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনাগঞ্জ উপজেলায় সৎ দুলা ভাইয়ের (বোন জামাই) ছুরিকাঘাতে সৎ শ্যালক রাসিক মিয়া (২৯) খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক দুলাভাই নাইজুল হক, সৎ বোন ও সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন। ঘাতক নাইজুল হক ছাতক উপজেলার খারাই গ্রামের জমসিদ আলীর ছেলে এবং মৃত রাসিক মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউপির দামোধরতপী গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দামোধরতপী গ্রামের মৃত সফিক মিয়ার দ্বিতীয় স্ত্রী ও তৃতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে পূর্ব বিরোধ ছিল।
গত সোমবার বিকাল ৪টায় দ্বিতীয় স্ত্রীর ছেলে রাসিক মিয়া ও তৃতীয় স্ত্রীর মেয়ে ছামিনা বেগমদের মধ্যে সম্পত্তির বিরোধ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। তখন ছামিনা বেগমের স্বামী নাইজুল হক ধারালো চুরি দিয়ে তার শ্যালক রাসিক মিয়ার পেটে ছুরিকাঘাত করে। রাসিক মিয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়েন যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার সময় রাসিক মিয়া মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ দেব অভিযান চালিয়ে ঘাতক নাইজুল হক সহ তার শাশুড়ী নুরুল নেছা, স্ত্রী ছামিনা বেগম, শ্যালিকা রিনা বেগমকে আটক করে।
এ ঘটনায় রাসিক মিয়ার ছোট ভাই নাছির মিয়া বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন মামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক সহ ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।