দ. সুনামগঞ্জে নারী উত্থাপিত প্রকল্পের উদ্বোধন

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে নারী উত্থাপিত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান (উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে কিশোরীদের ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতা ও ব্যবস্থাপনার মান উন্নয়ন) সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় জয়কলস ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসডিসি স্থানীয় সুশাসন কর্মসূচি শরীক, হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন সুনামগঞ্জের সহযোগিতায় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়ার  সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুর রকিবের    
পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তাফা, প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, শরীক প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী শরীফা খাতুন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শরীক প্রকল্পের শাহাদত হোসেন, জালাল উদ্দিন, এনজিও কর্মকর্তা (শরীক) মমতাজ বেগম, ইউপি সদস্য আশরাফ আলী, পুষ্প বেগম, হেলেনা বেগম,্ জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌস, ডুংরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মিনা আক্তার প্রমুখ।