দ. সুনামগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা বাড়ীঘর ভাংচুরের ঘটনায় থানায় মামলা

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের কাড়ারাই গ্রামে ২৩ এপ্রিল ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপি চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের সমর্থকের বাড়ীঘর ভাংচুর ও মারপিট করার অভিযোগে দক্ষিণ সুনামগঞ্জ থানায় বিএনপির চেয়ারম্যানপ্রার্থী সহ ২৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ এপ্রিল মামলাটি দায়ের করেছেন কাড়ারাই গ্রামের মৃত রুশন আলীর ছেলে ইউপি  
 সদস্য মো. আরশ আলী।
জানা যায়, ২৩ এপ্রিল ইউপি নির্বাচনে কাড়ারাই পঞ্চগ্রাম মাদরাসা কাড়ারাই কেন্দ্রে নৌকার সমর্থক ইউপি সদস্য মো. আরশ আলী নৌকা প্রতীকের একজন এজেন্ট ছিলেন। নির্বাচন চলাকালীন সময়ে ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু তাহেরের সমর্থকদের সাথে তার তর্কবিতর্ক হয়। নির্বাচনী কাজে দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু তাহেরের দুই সমর্থককে জাল ভোট দেয়ার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করেন। এতে ধানের শীষের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও ইউপি সদস্য আরশ আলীর বাড়ীঘর ভাংচুর করে । খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন আছে এবং আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।