দ. সুনামগঞ্জে নেতৃবৃন্দের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নানের পক্ষে রাজনৈতিক সবিচ মো. হাসনাত হোসেন, পুলিশে প্রশাসনের পক্ষে দক্ষিণ সুনমাগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল আমিন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২৪টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এসময় এম এ মান্নানের পক্ষে রাজনৈতিক সবিচ মো. হাসনাত হোসেন আর্থিক অনুদান প্রদান করেন। সোমবার দিনব্যাপী উপজেলার   
পঞ্চগ্রাম সার্বজনীন পূজা মন্ডপ তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, সনাতন সংঘ, সার্বজনীন পূজা মন্ডপ  পাগলা শত্রুমর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ, ত্রিনয়নী পূজা মন্ডপ পাগলা পালপাড়া, পঞ্চপাড়া অনির্বাণ শত্রুমর্দন পূর্বপাড়া, মৌগাঁও সনাতন সংঘ সার্বজনীন পূজা মন্ডপ, জয়কলস অষ্টগ্রাম সার্বজনীন পূজা মন্ডপ, লোকনাথ সার্বজনীন পূজা মন্ডপ পাগলা, বাবনগাঁও সার্বজনীন পূজা মন্ডপ, আন্দাবাজ সার্বজনীন পূজা মন্ডপ, নারাইনপুর সার্বজনীন পূজা মন্ডপ, মৌখলা সার্বজনীন পূজা মন্ডপ, নগর সার্বজনীন পূজা মন্ডপ, দেবগ্রাম সার্বজনীন পূজা মন্ডপ, সৈয়দপুর যুব সংঘ সার্বজনীন পূজা মন্ডপ, মির্জাপুর সার্বজনীন পূজা মন্ডপ, ব্রাহ্মনগাঁও সার্বজনীন পূজা মন্ডপ, ইমামনগর সার্বজনীন পূজা মন্ডপ, পূর্ব পাগলা শ্রী শ্রী গীতা সংঘ সার্বজনীন পূজা মন্ডপ, সলফ একতা সার্বজনীন পূজা মন্ডপ, পাগলা পালপাড়া মহামায়া সংঘ, সার্বজনীন পূজা মন্ডপ, কাবিলাখাই যুব সংঘ, সার্বজনীন পূজা মন্ডপ, জয়কলস সার্বজনীন পূজা মন্ডপ, সদরপুর অষ্টগ্রাম সার্বজনীন পূজা মন্ডপ,টাইলা সর্বাজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মো. হাসনাত হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আতাউর রহমান, দক্ষিণ সুনমাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আল আমিন, উপ পুলিশ পরিদর্শক ওয়াসিম আল বারী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূম, পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আমিনুর রশিদ আমিন, আওয়ামীলীগ নেতা দিলীপ কুমার তালুকদার, জিএম সাজ্জাদ, যুবলীগ নেতা মো.মাসুদ মিয়া, মো. নুর হোসেন, ছাত্রলীগ নেতা জাবেদ হোসেন, দিলন মিয়া, ইউপি সদস্য আশারাফ উদ্দিন, সুজন মিয়া প্রমুখ।