দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি রবীন্দ্র কুমার তালুকদার, সাধারণ সম্পাদক জ্যোতি ভূষণ তালুকদার জন্টু, জগদীশ দে, সুরঞ্জিত চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর সিতু, কেশব দেব, ননী দাস, জ্যোতি ভূষন গোস্বামী, রনধীর মজুমদার, অজিত দেব সহ প্রমুখ।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালনের লক্ষে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি প্রত্যেকটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক দল গঠন এবং পূজা প্রাঙ্গণে বিশৃংঙ্খলাকরীদের বিরুদ্ধে সজাগ থাকা আহবান জানানো হয়।

