দ. সুনামগঞ্জে পূজা উযদাপন পরিষদের সাথে পুলিশের মতবিনিময়

দ. সুনামগঞ্জ অফিস
শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে মঙ্গলবার দুপুরে থানা কম্পাউন্ডে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
থানার অফিসার ইনচার্জ আল আমিনের সভাপতিত্বে ও উপ পুলিশ পরিদর্শক মো. ওয়াসিম আল বারীর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি দিলীপ কুমার তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, আব্দুল মজিদ কলেজের প্রভাষক উপজেলা যুবলীগ নেতা মো. নুর হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো.আমিনুর রশিদ আমিন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো.মনির উদ্দিন, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, পঞ্চগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি রনধীর মজুমদার, সনাতন সংঘ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কেশব দেব, লোকনাথ সার্বজনীন পূজা উদযাপন পরিষদ নান্টু দাস, আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পা প্রমুখ।