দ. সুনামগঞ্জে পোনামাছ অবমুক্ত

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় উপজেলার দেখার হাওরের হাসামেলা চুন্নী গ্রুপ জলমহালে ৬শ’ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার দেখার হাওরের হাসামেলা চুন্নী গ্রুপ জলমহালে পোনা মাছ অবমুক্তরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. শাহ জাহান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, উপজেলা মৎস্য অফিসার সীমা রাণী বিশ্বাস, শান্তিগঞ্জ হ্যাচারী কর্মকর্তা অশোক কুমার দাস প্রমুখ।