জমিরুল ইসলাম মমতাজ, দ.সুনামগঞ্জ
পবিত্র ঈদুল আযহা উদযাপন এখনও শেষ হয়নি মানুষের। ঈদের ৩য় দিনে এসে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জনগণ। উপজেলায় বন্যার পর কয়েকদিন থেকে শুরু হয়েছে প্রচন্ড গরম। গত তিন দিনের প্রচন্ড গরমে দিশেহারা হয়ে পড়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ। প্রচন্ড গরমের ফলে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের রোগ বালাই। এ গরমে ঘামাচি, ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে।
সোমবার উপজেলার বিভিন্ন ছোট ছোট এলাকাগুলোতে ঘুরে দেখা গেছে একটু স্বস্তির জন্য অনেকেই দিনের বেলা গাছের নীচে আশ্রয় নিচ্ছেন। গরমের প্রকোপ এতো বেশি যে যেনো তাদের ঘরের ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না।
এদিকে উপজেলার অনেকেই ঈদুল আযহার দাওয়াত ও আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো পরিহার করছেন। অনেকেই তরল খাবারসহ ফ্রিজের ঠা-া জাতীয় পানি পান করে স্বস্তি লাভের চেষ্টা করছেন। তীব্র তাপমাত্রা ও অসহনীয় গরমে মানুষজনের মাস্ক পড়তে অনিহা প্রকাশ করছে। এছাড়াও দিনের বেলায় উপজেলার আশপাশের লোকজনের চলাচল অন্য সময়ের চেয়ে অনেকটাই কম। তাছাড়া কর্মজীবী ও সাধারণ মানুষ বাহিরে বের হলেই অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন। সব মিলিয়ে এক মারাত্মক ভোগান্তিতে রয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মানুষজন।
- তাহিরপুরে স্থানীয় পর্যটকদের ভিড়
- ব্রিটেনে শুরু হচ্ছে নতুন পদ্ধতিতে করোনা টেষ্ট, ৯০ মিনিটে জানা যাবে রেজাল্ট


