দ. সুনামগঞ্জে প্রবাসীকে সংবর্ধনা

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের ছয়হাড়ায় যুক্তরাজ্য প্রবাসী হাবীব আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে সুনামগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিকশা বেবিটেক্সি শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ১৬৯৩/৯৩) ছয়হাড়া ব্রীজের পূর্বপাড় পয়েন্ট উপ-পরিষদ শাখা।
বৃহস্পতিবার বিকাল ৪টায় দেশে আগমন উপলক্ষে দরগাপাশা ইউনিয়নের ছয়হাড়া ব্রীজের পূর্বপাড় পয়েন্টে এ সংবর্ধনা প্রধান করা হয়। দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য হাজী মোস্তাক মিয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন দক্ষিণ সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ছালিক আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন দরগাপাশা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান, শালিস ব্যক্তিত্ব মো. জালাল উদ্দিন।
বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি হাবীব আহমদ চৌধুরী, দরগাপাশা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান রওশন খান সাগর, প্রবীণ আওয়ামীলীগ নেতা ছমিরুল ইসলাম শান্তু, সমাজকর্মী মামুন চৌধুরী, সলফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজ বল্লব বৈদ্য, আমরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান, আদর্শ বাংলা বাজার পরিচালনা কমিটির সভাপতি আবদুল হামিদ, সমাজকর্মী জাহাঙ্গীর চৌধুরী, আবদুল গাফ্ফার, হারুন মিয়া, ভমবমি বাজার কমিটির সভাপতি শাহীন তালুকদার, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নোমান আহমদ সাদী, সুনামগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিকশা বেবিটেক্সি শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ১৬৯৩/৯৩) ছয়হাড়া ব্রীজের পূর্বপাড় পয়েন্ট উপ-পরিষদ শাখার সভাপতি কামরুজ্জামান চেšধুরী, সহ-সভাপতি কোকিল কান্ত দাশ, সাধারণ সম্পাদক মো. ফারুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক শ্রী শশাংক বৈদ্য, কোষাধ্যক্ষ সিতু মিয়া, সাংগঠনিক সম্পাদক শের আলী, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, সদস্য মো. মশাহীদ মিয়া ও রুবেল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সমাজকর্মী আবদুল আজিজ বোধন, সৈয়দুর রহমান খান, সিরাজ মিয়া, আতাউর রহমান, মিছবাহ্ উদ্দিন, এন্তাজ মিয়া, আবদুর রহমান জামী, মাছুম আহমদ ও রাজীব আহমদ প্রমুখ।