দ. সুনামগঞ্জ অফিস
যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের অর্থায়নে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস, শিমুলবাঁক, পাথারিয়া, পশ্চিম বীরগাঁও, পূর্ব বীরগাঁও, পশ্চিম পাগলা, দরগাপাশা ও পূর্ব পাগলা ইউনিয়নের ফসলহানিতে ক্ষতিগ্রস্ত ৪’শত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল থেকে জন প্রতি ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণের পূর্বে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়া ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপির ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল
ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ফয়জুর রহমান, উপজেলা যুব লীগের সহ সভাপতি জুবেল আহমদ, সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজন, ত্রাণ স¤পাদক নুর আলম, উপ-তথ্য স¤পাদক মতিউর রহমান, সাকির আহমদ, শফিকুল ইসলাম, সৈয়দ শিপু, হাসানুর রহমান, রবিউল আল রাজ্জাক, লিমন আহমদ, সাবেক ইউপি সদস্য ফিরুজা বেগম, ইউপি সদস্য তারা মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ স¤পাদক জাহিদুল ইসলাম সহ প্রমুখ।
- লন্ডনে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া-হিথ্রো বিমানবন্দরে আওয়ামীলীগ বিএনপি’র পাল্টাপাল্টি অবস্থান
- ‘নেতার পকেটে না ঢুকে নীতির পথে চলুন’


