দ. সুনামগঞ্জে প্রবাসীর উদ্যোগে খাদ্য সামগ্রী পেল ৮০০ পরিবার

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ঘরবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপসী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী খালিক মিয়া। প্রবাসী খালিক মিয়া ৫ লক্ষ টাকা ব্যয়ে পূর্ব পাগলা ইউনিয়নের ১০টি গ্রামের ৮০০টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারে একটি প্যাকেটে তৈল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, লবণ, ছোলা পৌঁছে দেয়া হয়।
মঙ্গলবার সকাল থেকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপসী, চুরখাই, ঘুরাডুম্ভুর, নাজিমপুর, ডিগারকান্দি, আলমপুর, মাহমদপুর, বেতকোনা, নোয়াগাও, মনবেগ গ্রামের ৮০০টি পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রবাসীর স্বজনরা।
এ সময় উপস্থিত ছিলেন, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রবাসীর আত্মীয় আক্তার হোসেন, আনহার মিয়া, আল আমিন, তোফায়েল আহমদ, হোসাইন আহমদ, কয়েছ মিয়া সহ প্রমূখ।