দ. সুনামগঞ্জে ফসলহারা কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের পাশাগঞ্জবাজারে এলাকার ফসলহারা দুই শতাধিক পরিবারকে শুক্রবার ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের ব্রীকলেন জামে মসজিদের অর্থায়নে উপজেলার সচেতন নাগরিক পরিষদ এই ত্রাণ বিতরণ করে। ফসলহারা প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।  
কৃষকদের হাতে এই সহায়তা তুলে দেন যুক্তরাজ্য প্রবাসী ও সচেতন নাগরিক পরিষদের চেয়ারম্যান রেজাউল কবির জায়গীরদার রাজা। এ সময় সংগঠনের উপদেষ্টা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, উপদেষ্টা শিক্ষক ফজলুল করিম, সিনিয়র সহসভাপতি বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম, কোষাধ্যক্ষ কবির আহমদ, পাঠাগার সম্পাদক সয়েব আহমদ, সমাজসেবক লুৎফুর রহমান জায়গীরদার খোকন, আবদুল ওয়াদুদ, ইউপি সদস্য আব্দুল বাতেন প্রমুখ।