দ. সুনামগঞ্জ প্রতিনিধি
রবিবার রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামে নতুন বর হত্যাকারী শাহীন মিয়াকে (২৬) সোমবার সকালে আটক করেছে পুলিশ ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মানিক মিয়ার পুত্র ছৈল মিয়ার সঙ্গে গাজীনগরের শামছুল আলমের কন্যা জহুরা বেগমের বিয়ে হয়। রবিবার স্ত্রীসহ আত্মীয়-স্বজনদের সাথে নিয়ে উপজেলার গাজীনগর গ্রামে শ্বশুর বাড়িতে ফিরাযাত্রায় যান। বেড়ানো শেষে রাতে নিজ বাড়িতে ফিরে আসার আগে দাদী শাশুড়িকে সালাম করার সময় কনের আপন ফুফুতো ভাই ঘাতক শাহীন মিয়া ছৈল মিয়াকে ধারালো রাম-দা দিয়ে পিছন দিক থেকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ছৈল মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশংকাজনক দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত ১০ টায় আহত ছৈল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছৈল মিয়া খুনের ঘটঁনায় জড়িত শাহীন মিয়াকে আটক করা হয়েছে। নিহতের স্বজনরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
- দিরাইয়ে স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষে মতবিনিময় সভা
- প্রসঙ্গ: ধারারগাঁও হালুয়ারঘাট সেতু- মন্ত্রীকে অনুরোধ জানিয়ে ড. সাদিকের আধা সরকারিপত্র


