দ. সুনামগঞ্জে বসতভিটায় পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপনের অভিযোগ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের এক দরিদ্র পরিবারের বসত ভিটায় পল্লী বিদ্যুতের লোকজন বাধা নিষেধ অমান্য করে খুঁটি স্থাপন করেছেন। খুঁটি অন্যত্র স্থাপনের জন্য ক্ষতিগ্রস্ত পরিবার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের কাছে অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, গত ২৯ অক্টোবর সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন        
উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া, জাহানপুর, শ্রীনাথপুর গ্রামে বিদ্যুতায়নের কাজ করার সময় আসামমুড়া গ্রামের মৃত. তোতা মিয়ার ছেলে মো. বোরহান উদ্দিনের বসত ভিটায় নিষেধ অমান্য করে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন বিদ্যুতের খুঁটি স্থাপন করেন।
সুনামগঞ্জ পলী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ বলেন, ‘খুঁটি অন্যত্র সরাতে হলে ১৫শত’ টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। না হলে খুঁটি সরানো যাবে না।’