দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ ১/২০২১-২১ মৌসুমে উফসী আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বীজ ও সার বিতরকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আতিকুর রহমান, উপজেলা মৎস্য অফিসার জাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আযাদ, টিটু তালুকদার সহ কৃষি অফিসের কর্মকর্তা বৃন্দ।


