দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে ‘হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ’ এর বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার হতে র্যালিটি সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে সমবায় মার্কেট অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সংগঠনের উপজেলা শাখার সভাপতি ও সমবায় মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির সদস্য আবু সাঈদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শাখার সুজন- সুশাসনের জন্য নাগরিক এর সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার, হিউম্যান রাইটস্ ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ এর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক ময়না, সহ-সভাপতি ও ইউপি সদস্য আশরাফ আলী, জয়কলস ইউপির প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আনোয়ার হোসেন।
আরো বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার অর্থ সম্পাদক আব্দুল কাদির, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল ইসলাম মিলন, চিকিৎসা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহিলা সম্পাদিকা দুলন রানী তালুকদার, দপ্তর সম্পাদক সৈয়দ আলম, নির্বাহী সদস্য মোশাহিদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, নির্বাহী সদস্য ফায়জুল ইসলাম, জহিরুল আলম, এমরান হোসেন, সমাজ সেবক সুরত মিয়া, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সদস্য কামরুল ইসলাম প্রমুখ।


