দ. সুনামগঞ্জে মাসিক আইন শৃংখলা সভা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য সচিব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়, উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য থানা অফিসার ইনচার্জের পক্ষে এস আই অনুপম দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে উপজেলা স্যানেটারী অফিসার শহীদুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বজলুর রহিমান, উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমদ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, উপজেলা সমাজসেবা তাছলিম আক্তার লিমা, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছাম্মাৎ নিলুফা চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদৎ হোসেন ভূইয়া, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা ম্যানেজার রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আতাউর রহমান, জয়কলস উজানীগাঁও সরকারী উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক এ এম নজরুল ইসলাম, পশ্চিম পাগলা ইপি চেয়ারম্যান মো. নুরুল হক, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দীন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ প্রমুখ।