দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর নি¤œ মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়ের নারী উত্থাপিত প্রকল্প ‘কিশোরীদের ঋতুকালীন স্বাস্থ্য পরিচর্যা ও ব্যবস্থাপনার মান উন্নয়নে’ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জয়কলস ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও এসডিসি, স্থানীয় সুশান কর্মসূচির সহযোগিতায় বুধারব বিকালে সদরপুর নি¤œ মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৪ দিন ব্যাপি কর্মশালা শেষে কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়কলস ইউনিয়ন পরিষদের মহিলা সদস্যা পুষ্প বেগমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাবেয়া আক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ সভাপতি এম এ কাসেম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজিম উদ্দিন, প্রধান শিক্ষিকা রুমা চক্রবর্তী, ইউপি সদস্য আশরাফ আলী প্রমুখ। বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় অংশ নেয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীকে নগদ অর্থ ও ঋতুকালীন স্বাস্থ্য-পরিচর্যার বিভিন্ন উপকরণ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।


