দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমানের উপর হয়রানিমূলক ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রাধা কান্ত তালুকদার ।
লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলার দরগাপাশা ইউনিয়নের বাঘেরকোনা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আতাউর রহমান বর্তমান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার। একটি মহল সম্প্রতি তার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। মামলার বিষয় বা পরিবহন শ্রমিক সংক্রান্ত কোন বিষয়ের সাথে মুক্তিযোদ্ধা কমান্ডারের সম্পৃক্ততা নাই। সংবাদ সম্মেলনে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সংশিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মো. বাখর আলী, আবনী বিশ্বাস, মুক্তিযোদ্ধা বানেশ্বর দেবনাথ, করুনা কান্তি দাশ, কাসেম আলী, আশক আলী, তালেব আলী, অরুন কুমার দাস, মসদ আলী, তারা মিয়া, আমির আলী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিনয় রঞ্জন দাস, মুজিবুর রহমান, শের আলী, মফিজ আলী, মনিন্দ্র দাশ, গিয়াস উদ্দিন জমাদার, আজির মিয়া, ময়ূর চান দেবনাথ, তারিফ আলী, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, পছন্দর আলী, রামধন দেবনাথ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো.সাইফুজ্জামান, সাধারণ সম্পাদক মাও.মো.নিজাম উদ্দিন প্রমুক।


