স্টাফ রিপোর্টার
গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ও এ.এম.এফ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২ দিনব্যাপী গণস্বাস্থ্য মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় এই ক্যাম্পের উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম।
এ.এম.এফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক লন্ডন প্রবাসী মো. আব্দুল আওয়াল’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবাব মিয়া, স্থানীয় সমাজসেবক মো. এনামুল করিম এনাম, ব্যবসায়ি জসিম উদ্দিন প্রমুখ।
বন্যার্ত মানুষের সেবায় ৫০ টাকা ফি নিয়ে ক্যাম্পে রোগিদের চিকিৎসা সেবা দেন ঢাকা গণ স্বাস্থ্য কেন্দ্রের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মদন গোপাল পাল, ডা. রতœা হক, ডা. খালেদ, নাদিয়া বেগম, গাইনী বিশেষজ্ঞ ডা. রোমানা বেগম, ডা. টুম্পা আক্তার, ডা. বৃষ্টি বেগম, শিশু বিশেষজ্ঞ ডা. মাহমুদা পপি, সার্জারি ডা. মাসুদ আলম, চক্ষু বিশেষজ্ঞ ডা. গৌর গোপাল, ফিজিওথেরাফী ডা. শিহাব, প্যাথলজি হাসান আলী।
চোখের ছানি, টিউমার, মাইনর অপারেশন ও ইছিজি, আট্রাসোনো, রক্ত, প্রসাব পরীক্ষার ব্যবস্থা রাখা হয় এই ক্যাম্পে।
দুই দিন ব্যাপী মেডিক্যাল ক্যাম্পের প্রথম দিনে ক্যাম্প পরিদর্শণ করেছেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার মিয়া, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন, ব্যবসায়ী রাজা মিয়া।
- সীমান্তে বিজিবি বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
- উকিলপাড়া প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি স্থাপন


