সোহেল তালুকদার, দ. সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামে মেয়ের ইটের আঘাতে ৬০ বছর বয়সী বৃদ্ধ মায়ের মৃত্যু ঘটেছে। সোমবার রাত রাত সাড়ে ৮ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে মর্মস্পর্শি এই হত্যাকা- ঘটে। মৃত মোছাম্মৎ সফিকুন নেছা আক্তাপাড়া গ্রামের ইস্কন্দর আলীর স্ত্রী। ঘাতক মেয়ে হালিমা বেগম (২২) জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রামের আলী নুর মিয়ার স্ত্রী। সে ২ সন্তানের জননী ও ৭ মাসের অন্তঃসত্তা।
জানা যায়, ৩-৪ বছর পূর্বে হালিমা বেগম কে পাশর্^বর্তী জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রামে আলী নুর’র সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর বেশীর ভাগ সময়ই ভারসাম্যহীন থাকায় হালিমা বেগম (২২) তার পিতার বাড়ি আক্তাপাড়া গ্রামে বসবাস করে আসছিল। সোমবার (২৮ ডিসেম্বর) ি রাত সাড়ে ৮ টায় মা মোছাম্মৎ সফিকুন নেছা হালিমা বেগমের রাতের বিছানা তৈরী ও খাবার দিতে গেলে লোহার শিকলে বাঁধা হালিমা বেগম পাশে থাকা ইট দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে। তাৎক্ষণিক পরিবারের লোকজন সফিকুন নেছা কে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়া গেলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মেয়েটিকে আটক করা হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন কিনা সেটা নিশ্চিত করতে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরিবারের লোকজন জানিয়েছেন, মেয়েটি মানসিক ভারসাম্যহীন।
- গ্রেপ্তারকৃত হেলপার রশিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে
- নির্মাণ কাজ শেষ হলো না এই বিজয় মাসে


