দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে নতুন করে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল সুনামগঞ্জের সকাল ডটকম।
দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ারের সম্পাদনায় আজ শুক্রবার বিকাল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অনলাইন পত্রিকাটি। ফার্স্টক্লিকের মাধ্যমে নিউজ পোর্টালটির উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসেন ও দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ।
এ সময় উপস্থিত ছিলেন মিশিগান স্টেইট আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আপ্তাব মিয়া, প্রেসক্লাবের সদস্য সামিউল কবির, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, দঃ সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য সায়াদ হোসেন সবুজ, মাওলানা এনামুল হক, ছাত্রলীগ নেতা শাহনুর আহমদ সুলতান।


