দ. সুনামগঞ্জে শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া (ঘরুয়া) সুরমা যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলার ডুংরিয়া ঘরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও  সুরমা যুব উন্নয়ন          
সংস্থার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের পরিচালনায় শীত বস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার আলমগীর কবির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, উপজেলা যুবলীগ নেতা মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপিত প্রভাষক নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই ওয়াসিম আল বারী, জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের সম্ভাব্য সদস্য পদপ্রার্থী শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহিরুল ইসলাম।
পরে অতিথিবৃন্দরা হতদরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।